সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাসেমীর ফ্যান পেজ থেকে অপপ্রচারের ঘটনা, ইসিতে লিখিত অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

কাসেমীর ফ্যান পেজ থেকে অপপ্রচারের ঘটনা, ইসিতে লিখিত অভিযোগ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর ফ্যান পেজ থেকে অপপ্রচারের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) নিউজ নারায়ণগঞ্জের অফিস কর্মকর্তা শাহজাহান দোলন লিখিতভাবে এ অভিযোগ করেন।

এসময় নিউজ নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ লিখিত অভিযোগে জানান, নারায়ণগঞ্জের অনলাইন পাের্টাল "নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম ২০১৩ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। এর দুইটি অফিসিয়াল ফেসবুক পেইজ রয়েছে। গত ৩১ জানুয়ারী ফতুল্লার পাগলায় লিটল জিনিয়াস নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণীতে উপস্থিত হয়ে জমিয়তে উলামায়ে ইসলামীর প্রার্থী মনির হােসাইন কাসোমীর নগদ টাকা বিতরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল পেইজে ওই ভিডিওটি আপলোড করা হয়। কিছু সময় পরে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমও একই ভিডিও প্রচার করে।

পরবর্তীতে নির্বাচন অফিস সূত্রে জানা যায় সেদিন বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নৃরের নেতৃত্নে স্কুলে অভিথান পরিচালিত হয়। নির্বাচন অফিসের ভাষ্য মতে অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করে যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৫ (খ) এর সস্পষ্ট লঙ্ঘন এবং উপস্থিত আয়োজনকারী ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে অত্র বিধিমালার ২৭(ক) বিধি অনযায়ী উপস্থিত প্রতিনিধিকে দেড় লাখ টাকা জরিমানা আরােপ ও আদায় করা হয়।

পরদিন ১ ফেব্রুয়ারী। মনির হোসাইন কাসেমীর ছবি সংবলিত একটি ফ্যান পেইজে ভিডিও কন্টেট আপলোড করা হয়। সেখানে নিউজ নারায়ণগঞ্জের লগাে ও প্রতিষ্ঠানে কর্মরতদের ছবি ব্যবহার করা হয় যা চরম মানহানিকর।

ভিডিও কনটেন্টে মনির কাসেমীর টাকা বিতরণের বিষয়টিকে 'অসত্য" মন্তব্য করে জেলা প্রশাসনের অভিযান ও জরিমানার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

এছাড়া ভিডিও কনটেন্ট নিউজ নারায়ণগঞ্জের ভেরিফাইড পেজের লগো বিকৃত করা, আওয়ামী নীগের লােকজনদের ছবি সংযক্ত করা হয়েছে যা চরমভাবে মানহানিকর। উল্লেখ্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ত্বকী হত্যার নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে আজমেরী ওসমান বাহিনীর হামলার ঘটনা ঘটেছিল নিউজ নারায়ণগঞ্জ অফিসে। ওই ঘটনায় মামলা চলমান। এছাড়া শামীম ওসমানের নির্দেশে নিউজ নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের ৫টি অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের মামলাও ছিল বেশ আলোেচিত। মনির কাসমীর ফ্যান পেজে আপলোড হওয়া ভিডিওটি রাতেই আবার ডিলেট করে দেওয়া হয়। তবে তার নামে অপর একটি আইডিতে ভিডিওটি এখনও আছে।

ভিডিওতে দেশের বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দেশ রূপান্তর, আজকের পত্রিকা, সমকাল, নিউজ টুয়েন্টিফোর, স্টার নিউজ, ডিবিসি, জাগো নিউজ, অবজারভার সহ আরো অনেক গণমাধ্যমে কর্মরতদের একটি ছবি ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। অতএব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন রইল।