ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনী গণমিছিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাফিউদ্দিন রিয়াদ ও শেখ মাগফুর ইসলাম পাপন নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে যোগ দেয়।
রবিবার ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল নিয়ে ব্যানার ফেস্টুন সু-সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজনা বাজিয়ে শ্লোগানে শ্লোগানে গণমিছিলে অংশগ্রহণ করেন।
এ সময়ে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা শরিফুল ইসলাম সজিব, জামাল আহমেদ জয়, সাফিউজ্জামান চৌধুরী, রানা, আলিফ, সানি, আবির, মোতালেব, মোস্তাফিজুর, আমজাদ, আরাফাত, রাকিব, রুবেল, আকাশ, রিয়াদ প্রমুখ।

