সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষ তারেক রহমানের পরিকল্পনায় বিশ্বাস করে: রেজা রিপন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৬

মানুষ তারেক রহমানের পরিকল্পনায় বিশ্বাস করে: রেজা রিপন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের প্রচারণায় আজ আমরা সদর থানা এলাকায় প্রচারণা করছি। আমরা বের হয়েছিলাম পাঁচশো মানুষ, তবে এক কিলোমিটার যেতে না যেতে দুই হাজার লোক আমাদের সাথে যুক্ত হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের গণসংযোগে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, তারেক রহমানের ভবিষ্যত পরিকল্পনা ও রাষ্ট্রকাঠামো বিনির্মানে তার পরিকল্পনায় মানুষ বিশ্বাস করে। মানুষ বারো তারিখে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।

সাধারণ মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে যুক্ত হচ্ছে। আগামী বারো তারিখ এই গণজোয়ার বিজয়ের মাধ্যমে শেষ হবে।