সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আওয়ামীলীগ নেতা বল্টু আমজাদ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামীলীগ নেতা বল্টু আমজাদ গ্রেপ্তার

ফাইল ছবি

অপরেশন ডেভিল হান্ট অভিযানে বন্দরে ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আমজাদ ওরফে বল্টু আমজাদ (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আমজাদ ওরফে বল্টু আমজাদ বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার মৃত লাল চাঁন সরদারের ছেলে।
ধৃতকে সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার   (১ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার দেওলী চৌরাপাড়া এলাকায়   অভিযান চালিয়ে ওই নেতাকে  গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার  ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে
জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল। পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত  ঢাকা দিকে চলে যায়।এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ২৪ নং ওয়ার্ড  আওয়ামীলীগ নেতা বল্টু আমজাদকে গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয় ।