ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভোট দিলে জন্নাতে যাওয়া যাবে এমন কথা বলতে শোনা যায় তাকে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
এসময় ভিডিওতে ইকবালকে বলতে শোনা যায়, ড. ইকবাল যদি এমপি হয়েও যান দাঁড়িপাল্লা প্রতীকে। আর আপনি যদি জান্নাতে না যেতে পারেন। তাহলে ইকবালের এমপি হওয়া দিয়ে আমার কিছু আসে যায় না।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে সোনারগাঁজুড়ে। এঘটনায় বিএনপিসহ প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা তীব্র নিন্দা জানিয়েছেন। এ ধরণের বক্তব্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে বলে মনে করছেন স্থানীয় আলেমরা।

