রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ-৩: হাতপাখা প্রার্থীর সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৩: হাতপাখা প্রার্থীর সংবাদ সম্মেলন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) "আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার” শিরোনামে নিজের পরিকল্পনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ্। রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি চাইনিজ রেষ্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন তিনি। প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কমিউনিটি ফোর্স গঠন, ইউনিয়ন ভিত্তিক মোটরবাইক প্যাট্রোল, সিসিটিভি স্থাপন, বাজার ও বাসস্ট্যান্ডে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার কথা বলেন তিনি।

‎পাশাপাশি দুটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র স্থাপন এবং সরকারি অফিসে দুর্নীতি রোধে দুদকের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। নারী ও শিশু নিরাপত্তায় দুই থানায় সুরক্ষা ডেস্ক, শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে নারী কমিউনিটি পুলিশ, বাজার ও বাসস্ট্যান্ডে পৃথক টয়লেট ও বসার ব্যবস্থার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

‎শিক্ষা ও স্বাস্থ্যখাতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক ভাতা বৃদ্ধি, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে মেডিকেল সেন্টারের উন্নয়ন, নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, সিনিয়র সিটিজেনদের মেডিকেল কার্ড এবং স্বল্পমূল্যের ডায়ালাইসিস সেন্টার চালুর কথাও উল্লেখ করেন হাতপাখার এই প্রার্থী।

‎মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম লিখন, সদস্য শাহিন আদনান, সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক সোহেল প্রধান, সমন্বয়কারী সৈয়দ রেদোয়ান হোসেন প্রমূখ।