ফাইল ছবি
আড়াইহাজারে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুরের নির্বাচনী প্রচারণাকালে তার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগ করেছেন। রোববার রাত সাড়ে ৮ টায় তার ইলুমদী বাসভবনে এক সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আতাউর রহমান খান আঙ্গুর বলেন, রবিবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকায় গনসংযোগ চলাকালে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সমর্থক নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমার বহরে থাকা ৭ টি গাড়ীর ভাংচুর করা হয়। এই সময় আহত হয় ৭/৮ জন নেতা কমী।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই আমি আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই। তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। আমি প্রশাসনকে বলবো আপনারা নির্বাচনের লেবেল ফিল্ড তৈরি করেন। যাদের জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।

