রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনতা হাতপাখায় ভোট দিতে অপেক্ষমান: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জনতা হাতপাখায় ভোট দিতে অপেক্ষমান: মাসুম বিল্লাহ

মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলনের প্রতি মানুষের গভীর ভালবাসা ও আগ্রহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশপ্রেমিক ইসলামপ্রিয় জনতা হাতপাখায় ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষমান।
আগামী ১২ তারিখ দিনটির অপেক্ষায় তারা বসে আছে। অনেক দিন পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এসেছে।

আজ শহরের ডিআইটিতে গণসংযোগে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পোশাক শ্রমিক আন্দোলনের সভাপতি ফারুক হাওলাদার নগর ছাত্র ও যুব বি. সম্পাদক আ. রহমান রোমান, আ. সোবহান , অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।