ফাইল ছবি
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুরের নির্বাচনী প্রচারণকালে গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের তিনগাও এলাকায় এই ঘটনা ঘটে।
নেতাকর্মীরা জানান, বিকেলে আতাউর রহমান খান আঙ্গুর গাড়ীবহর নিয়ে তার সমর্থক নেতাকর্মীসহ নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় দুপ্তারা ইউনিয়নের তিনগাও এলাকা থেকে আসার সময় আঙ্গুরের গাড়িবহরে হামলা চালানো হয়। এসময় সাতটি হায়েস ও নোয়া গাড়ি ভাংচুর করে হামলাকারীরা। এ ঘটনায় আটজন আহত হন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, বিকেলে স্বতন্ত্র প্রার্থী আঙ্গুরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় এখনও কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

