শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরীর স্মরণে দোয়া স্মরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরীর স্মরণে দোয়া স্মরণ সভা

ফাইল ছবি

মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবিদ, সমাজকর্মী, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মাতা মরহুমা শাহানা খানম চৌধুরী'র স্মরনে দোয়া ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মিশনপাড়াস্থ (সোনারগাঁ ভবন) নিজ বাসভবনে তার মায়ের এই স্মরন সভা ও দোয়া আয়োজিত হয়।

স্মরণ সভায় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী কাশেম জামাল, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মাইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সমাজকর্মী শহীদুর রহমান বাঙ্গালী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মন্টু। দোয়া মাহফিলে মরহুমা'র ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী এটিএম জামাল সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন, বাপা নারায়ণগঞ্জের সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, নারায়ণগঞ্জ জেলার বধির সংস্থার সভাপতি এড আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, দেওয়ান ফজলুর রহমান, মাষ্টার ইসমাইল, মো আকরাম, মো ইব্রাহিম, শাহরিয়ার চৌধুরী ইমন, হাজি মনির, আলমগীর হোসেন, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের জাহিদ আহম্মেদ প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, নারী নেত্রী মরহুমা শাহানা খানম চৌধুরী ছিলেন একজন মহীয়সী নারী। মুক্তিযুদ্ধে, শিক্ষায়, সমাজ সেবা সহ রাজনৈতিক ভাবে তিনি যে অবদান রেখে গেছেন তা নারায়ণগজ্ঞবাসীর মাঝে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমা'র জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। 

উল্লেখ্য গত ৫ জানুয়ারি বিকেলে এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।