মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের গণমিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের গণমিছিল

গণমিছিল

নারায়ণগঞ্জ-৪ আসন এলাকায় ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরষিদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী ইসমাইল সিরাজীর পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত এই গণমিছিলের আয়োজন করা হয়।

গণমিছিলটি ফতুল্লার জালকুড়ি এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে পঞ্চবটি গিয়ে শেষ হয়। মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেই সাথে নেতাকর্মী সমর্থকরা হাত পাখা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।

মুফতী ইসমাইল সিরাজী বলেন, নির্বাচিত হলে প্রথম কাজ হবে জলাবদ্ধতা দূরীকরণ, মাদক ও চাঁদাবাজি নির্মূল। এছাড়া বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বক্তাবলীতে ব্রীজ, ফতুল্লায় একাধিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করবো। আমাদের নেতা-কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আশা করবো নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে। সেই সাথে আমি জয়ী হবো।