মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধানের শীষ অক্ষুণ্ণ থাকবে: কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষ অক্ষুণ্ণ থাকবে: কালাম

নির্বাচনী গণমিছিল

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, আমরা সকলে সকলকে চিনি। আমরা প্রত্যেকে জানি কে কী করে। আপনারা আমাকে ভালবাসলে ধানের শীষকে ভালবাসুন। আপনারা বেগম খালেদা জিয়ার ত্যাগকে সম্মান জানাতে হলে এ নির্বাচনটি উৎসর্গ করতে হবে। তারেক রহমান সকলকে হারিয়েছেন। আমরাই তার আত্মীয় স্বজন। ধানের শীষ অক্ষুণ্ণ থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) শহরে নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমরা সকলে জানি আগামী ১২ তারিখে নির্বাচন। আমরা সকলে ধানের শীষকে বিজয়ী করবো। ধানের শীষ আপনাদের হৃদয়ের মার্কা।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গত ১৭ বছর নেতৃত্ব দিয়ে আমাদের আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছেন। এই দীর্ঘ যাত্রায় অনেক আত্মত্যাগ স্বীকার করেছি। আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনে যেন এলটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে।

তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষকে মাঠ পর্যায়ে নিয়ে আসতে আমাদের নির্দেশনা দিয়েছেন। এই নির্বাচন আমাদের দেশের মানুষের জান মাল রক্ষার নির্বাচন। সবকিছু এই নির্বাচনের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, আপনারা ভোটকেন্দ্রে আমাদের মা বোনদের নিয়ে যাবেন। আপনারা সকলে এ দায়িত্ব নিচ্ছেন তো? প্রার্থী একা কিছু করতে পারবে না। ধানের শীষকে আমাদের সকলকে বয়ে নিয়ে যেতে হবে।