আবুল কালামের উঠান বৈঠক
নারায়ণগঞ্জ শহরের ১৩ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ১৩ নং ওয়ার্ডের জামতলা এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় ভোটারদের সাথে মতবিনিময় করেন ধানের শীষের প্রার্থী আবুল কালাম। পাশাপাশি নির্বাচিত হলে নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
এসময় মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

