মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন: গোলম মসিহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন: গোলম মসিহ

নির্বাচনী গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসিহ বলেন, স্বাধীনতার ৫৪ বছরে অনেক তো দেখলেন, এবার ইসলামের পক্ষে হাতপাখা প্রতিককে যাছাই করুন। ইনশাআল্লাহ আপনাদের মুখে হাসি ফুটবে।

সোমবার ৯ ফ্রেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জে নির্বাচনী গণমিছিলে তিনি এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সোহেল প্রধান সহ নেতৃবৃন্দ।

তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র কুরআনের ভাষ্যমতে, মানুষ নিজে তার ভাগ্য পরিবর্তন না করলে আল্লাহও তার ভাগ্য পরিবর্তন করেন না। ১২ তারিখে জাতির ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে। হাতপাখা মার্কায় ভোট দিয়ে এই সুযোগকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে এর আগেও বারোবার নির্বাচন হয়েছে। কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই। কারণ নেতা ও নীতি ভুল ছিলো। ভুল নেতা-নীতি থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। হাতপাখা মার্কায় ভোট দিন, নির্বাচনের পরে কাউকে আর পালিয়ে বেড়াতে হবে না। 

গোলাম মসিহ বলেন, ইসলাম ইনসাফের ধর্ম। আমরা বিজয়ী হলে জাত, ধর্ম ও দল নির্বিশেষে সকলের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। কোন দল দেখে না বরং মানুষ হিসেবে সবাইকে বিবেচনা করে তার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।