শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় অটোরিক্সায় ধাক্কায় আলতাফ হোসেনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১০, ১২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় অটোরিক্সায় ধাক্কায় আলতাফ হোসেনের মৃত্যু

প্রতীকী ছবি

ফতুল্লায় অটোরিক্সার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া আলতাফ হোসেন(৫১) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলতাফ হোসেন ফতুল্লার কোতালেরবাগ এলাকার ইদ্রিস আলীর পুত্র।

পরিবারের সদস্যদের ভাষ্য মতে,তিনি দীর্ঘদিন যাবৎ মানসীক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

নিহতের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, তার চাচা আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে মানসীক  ভারসাম্যহীন  ছিলেন। বৃহস্পতিবার দপুর দেড়টার দিকে রেল লাইন বটতলা এলাকায় দৌড়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটা অটোরিক্সার সাথে ধাক্কা খেয়ে সে রাস্তায় পরে যায়।  দূর্ঘটনার  সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়।  কর্তব্যরত চিকিসৎকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় রাত ৮ টার দিকে সে মারা যায়। নিহতের মৃত দেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেক হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান,নিহতের পরিবারের মাধ্যমে আমরা সংবাদটি কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি। নিহতের মরদেহ বর্তৃমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।