ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও তারাবো এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে রূপগঞ্জের নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া গ্রাম ও তারাবো দক্ষিণপাড়া এলাকায় যৌথভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মো. নাদিম মিয়া (৩৪), মো. ইমরান হোসেন (২৭), মো. মুস্তাকিম (১৯), মো. রাব্বি হাসান (৩০) ও মো. নাদিম (২০)।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক বহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি করেছে সংস্থাটি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

