বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ১১ মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৫, ১২ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ১১ মাদকসেবীর কারাদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন-শফিক এ কারাদন্ড দেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে তিন দিন থেকে সর্বোচ্চ এক বছর মেয়াদে কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।