ফাইল ছবি
নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের কষ্ট লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তার পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রে অবস্থানরত অভিভাবকদের মাঝে মিনারেল ওয়াটার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে ‘টিম খোরশেদ’-এর স্বেচ্ছাসেবকরা এ কার্যক্রম পরিচালনা করেন।
খোরশেদ জানান, চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের দীর্ঘ সময় কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হয়। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার কথা বিবেচনা করে তাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
এসময় স্বেচ্ছাসেবকরা অভিভাবকদের হাতে মিনারেল ওয়াটার তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। অনেক অভিভাবক এমন উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।

