মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

|

আষাঢ় ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে পূর্ব শত্রুতার জেরে টাকা ও মোবাইল লুট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪১, ৩০ জুন ২০২৬

বন্দরে পূর্ব শত্রুতার জেরে টাকা ও মোবাইল লুট

ফাইল ছবি

বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মোজাম্মেল হোসেন (৩২) নামে এক রাজমিস্ত্রী জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা বাড়ি ঘর ভাংচুর চালিয়ে নগদ ৭ হাজার ৩'শ টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপর্দি এলাকায় এ ঘটনাটি ঘটে । স্থানীয়রা আহতকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ঘটনায় আহতের জামাতা রিয়াদ হোসেন বাদী হয়ে  হামলাকারি কাজল, রুবেল ও তাসলিমাকে আসামী করে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

জানা গেছে, অভিযোগের বাদী সমন্ধী মোজাম্মেল হোসেন মিয়ার সাথে একই এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে কাজলের সাথে দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালেপ্রতিপক্ষ কাজল, রুবেল ও তাসলিমা ওরফে তসলিসহ অজ্ঞাত নামা ৫/৭ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মোজাম্মেল হোসেনের বসত বাড়ীতে হামলা চালায়। ওই সময় মোজাম্মেল হামলাকারিদের  বাধা দিলো এতে উল্লেখিত বিবাদীগন ক্ষিপ্ত হয়ে বাদী সমন্ধীকে বেদম ভাবে মারধর করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।