বুধবার, ০১ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি নেতা কোহিনূর আলম বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৭, ১ জুলাই ২০২৬

আপডেট: ১০:৫৮, ১ জুলাই ২০২৬

বিএনপি নেতা কোহিনূর আলম বহিষ্কার

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলমকে দল থেকে বহিষ্কার করেছে।

‎মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বজায় রাখার লক্ষ্যে কোহিনূর আলমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে বহিষ্কার করা হয়েছে।

‎এতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।