মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

|

আষাঢ় ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৪ যানবাহনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৫, ৩০ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ৪ যানবাহনকে জরিমানা

শব্দদূষণের দায়ে জরিমানা

নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে চারটি যানবাহনকে শব্দদূষণের দায়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় চারটি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহনগুলোর কাছ থেকে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ব্যবহৃত চারটি উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূর জানান, নগরবাসীকে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশ আইন লঙ্ঘনকারী দূষণকারী কারখানা, প্রকল্প ও যানবাহনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর ও পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।