বুধবার, ০১ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৩, ১ জুলাই ২০২৬

না.গঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

জেলা প্রশাসনের গণশুনানি

নারায়ণগঞ্জে সেবা প্রত্যাশী মানুষের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন দাবি-দাওয়া সরাসরি শোনার মাধ্যমে দ্রুত সমাধান এবং সরকারি সেবার মানোন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা, নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রশাসনিক সহায়তা এবং বিভিন্ন জনভোগান্তির বিষয়ে তাদের অভিযোগ ও আবেদন তুলে ধরেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং সরকারি সেবার মান ও গতি বৃদ্ধি করার লক্ষ্যেই নিয়মিত এ গণশুনানির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের গণশুনানির মাধ্যমে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমছে এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের পথ তৈরি হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।