বুধবার, ০১ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জুলাই শহীদ স্বজনের কবর জিয়ারত করলেন খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ১ জুলাই ২০২৬

জুলাই শহীদ স্বজনের কবর জিয়ারত করলেন খোরশেদ

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বন্দর উপজেলার নবীগঞ্জ কবরস্থানে এ কর্মসূচি পালন করা হয়। 

কবর জিয়ারত শেষে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রজ্বলিত করে রাখার জন্য জুলাই মাসের প্রথম দিনেই আমরা বিএনপির কর্মী শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করেছি। মাসব্যাপী নারায়ণগঞ্জের সকল শহীদের কবর জিয়ারত এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি হাতে নিয়েছি।

তিনি আরও বলেন, জুলাই শহীদ ও আহতদের স্মৃতি সমুন্নত রাখতেই আমাদের এই উদ্যোগ। তাদের আত্মত্যাগ আমাদের বারবার স্মরণ করিয়ে দেবে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের কথা। আমরা চাই নতুন প্রজন্মও সেই ইতিহাস জানুক এবং শহীদদের অবদান স্মরণে রাখুক।

এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমীর হোসেন, যুবদল নেতা রানা মুন্সী, মো. মুসা, সুমন ভূঁইয়া, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, নুরুল্লাহ খন্দকার, কামরুল হোসেন, সেলিম, ইসলাম মিয়াসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।