ডিপিডিসি
জুন ২০২৬ মাসে অন্যান্য মাসের তুলনায় কিছু ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হওয়ার তথ্য পাওয়ায় বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
বুধবার (১ জুলাই) ডিপিডিসির পক্ষ থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের আওতাভুক্ত যেসব গ্রাহকের জুন মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বা অতিরিক্ত মনে হয়েছে, তারা বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে জানাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ জানানোর পাশাপাশি গ্রাহকরা ডিপিডিসির হটলাইন ১৬১১৬ নম্বরেও যোগাযোগ করতে পারবেন। অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিপিডিসি কর্তৃপক্ষ গ্রাহকদের বিভ্রান্ত না হয়ে যথাযথ মাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে বলেছে, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

