শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কল্যাণ তহবিলের চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৫, ২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে কল্যাণ তহবিলের চেক বিতরণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মৃত সরকারি কর্মচারীদের পরিবার ও অক্ষমতাজনিত কারণে সহায়তার উপযুক্ত ব্যক্তিদের মাঝে কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মজীবনে দায়িত্ব পালনের পাশাপাশি মৃত্যুবরণকারী বা অক্ষম হয়ে পড়া কর্মচারীদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। 

এসময় কল্যাণ তহবিলের এই সহায়তা তাদের আর্থিক সংকট কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে মৃত কর্মচারীদের পরিবারের সদস্য এবং অক্ষমতাজনিত কারণে সহায়তার জন্য মনোনীত ব্যক্তিদের হাতে কল্যাণ তহবিলের চেক তুলে দেওয়া হয়। এসময় উপকারভোগীরা সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।