বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

একটি দল জন্নাতের টিকিট বিক্রি করে গিয়েছিল : আশা

প্রকাশিত: ২০:১৮, ২ জুলাই ২০২৬

একটি দল জন্নাতের টিকিট বিক্রি করে গিয়েছিল : আশা

আবুল কাউসার আশা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, একটি দল ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি চাল ডাল আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে অন্যদিকে আরেকটি দল জান্নাতের টিকিট বিক্রি করে গিয়েছিল। অনেকে মনের ভুলে জান্নাতের টিকিট কিনে ফেলেছিলেন। জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। দেয়ার মালিকও আল্লাহ। কেউ যদি জান্নাতের টিকিট বিক্রি করে বোঝা যাবে সে একজন প্রতারক।

বৃহস্পতিবার (২ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ও বন্দর ইউনিয়নের অসচ্ছল পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার ২৪ মেট্রিক টন চাল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, এর আগে যারা যখনই ক্ষমতায় এসেছে বরাদ্দ কতটুকু এসেছে কতটুকু আপনাদের পাওনা এটা বলার সৎ সাহস কী কেউ রেখেছিল? কেউ বলেছে এর আগে? আমাদের পরবর্তীতে ভোট দিবেন কী দিবেন না এটা আপনাদের বিবেচনা। আপনাদের খেদমতে যেন আমাদের এমপি মহোদয় থাকতে পারেন এজন্য তার সুস্বাস্থ্য কামনা করে আপনারা দোয়া করবেন। আপনাদের হক যেন তিনি আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। সেটা উন্নয়নের মাধ্যমে হোক বা প্রণোদনার মাধ্যমে হোক। 

সরকারের কাছ থেকে অনুদান এনে জনগণকে পৌঁছে দেয়ার জন্য একজন সৎ মানসিকতার মানুষের প্রয়োজন। এডভোকেট আবুল কালাম সাহেবের নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। আপনারা দীর্ঘদিন যাবৎ তাকে চেনেন। আপনারা অনেকেই তার সাথী হিসেবে দীর্ঘদিন পার করেছেন।