বিশেষ দোয়া ও কবর জিয়ারত কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও কবর জিয়ারত কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা পশ্চিম শাখা।
বৃহস্পতিবার (২ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের অধীনস্থ বন্দর থানা পশ্চিম শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর শহীদ মো. আবুল হাসান (স্বজন)-এর কবর জিয়ারত করা হয়। এসময় শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এম মাহদী হাসান, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম এবং দাওয়াহ সম্পাদক মুহাম্মদ নাঈম ইসলাম।
এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং তাদের স্মৃতি সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করাই হবে প্রকৃত সম্মান প্রদর্শন।
দোয়া মাহফিলে শহীদ আবুল হাসান (স্বজন)-এর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

