বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পরীক্ষার্থীদের জন্য দিপু ভূঁইয়ার ফ্রি বাস সেবা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৪, ২ জুলাই ২০২৬

পরীক্ষার্থীদের জন্য দিপু ভূঁইয়ার ফ্রি বাস সেবা

ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তার উদ্যোগে সরকারি মুড়াপাড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবার ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষার মৌসুমে যানজট, গণপরিবহনের সংকট এবং সময়মতো কেন্দ্রে পৌঁছানোর উদ্বেগ অনেক শিক্ষার্থীর জন্য বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়ায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফ্রি বাস সেবার মাধ্যমে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও। এক অভিভাবক বলেন, “পরীক্ষার সময় সন্তানদের যাতায়াত নিয়ে সবসময় উদ্বেগ থাকে। বিনামূল্যে বাস সেবা চালু হওয়ায় আমরা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারছি।”

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এ ধরনের উদ্যোগ শুধু যাতায়াত সমস্যার সমাধানই নয়, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রেরণা তৈরি করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া এই উদ্যোগ রূপগঞ্জে ইতিবাচক সাড়া ফেলেছে এবং শিক্ষাবান্ধব কার্যক্রম হিসেবে প্রশংসিত হচ্ছে।