চাল বিতরণ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ও বন্দর ইউনিয়নের অসচ্ছল পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার ২৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এ কার্যক্রমের আওতায় দুই ইউনিয়নের মোট ৯৬০টি পরিবারের মাঝে করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
এসময় প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।
এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বচ্ছতা বজায় রেখে সরকারি সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি
উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের খাদ্য সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি নিয়ে আসে। তারা সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন।

