পরীক্ষাকেন্দ্র পরিদর্শন
চলমান ‘এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা-২০২৬’-এর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
শনিবার (৪ জুলাই) সকালে তিনি সদর উপজেলার একাধিক পরীক্ষাকেন্দ্র ঘুরে পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্র পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্র সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য, কেন্দ্রের শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পরীক্ষার পরিবেশ বজায় রাখতে কেন্দ্র সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

