ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ময়লা অপসারণের নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শুক্রবার (৩ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে একথা বলেন সাখাওয়াত।
এসময় তিনি বলেন, নির্ধারিত ১০০ টাকার বাইরে কোনো পরিচ্ছন্নকর্মী বা ঠিকাদার অতিরিক্ত অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হবে।
এসময় কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে সরাসরি জানানোর অনুরোধও করেন সাখাওয়াত।

