শনিবার, ০৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পাঁচ নং খেয়াঘাটে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৭, ৪ জুলাই ২০২৬

পাঁচ নং খেয়াঘাটে অগ্নিকাণ্ড

পাঁচ নং খেয়াঘাট মাছের আড়ত

নারায়ণগঞ্জ শহরের পাঁচ নং খেয়াঘাট এলাকায় মাছের আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মন্ডলপাড়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।   

শনিবার (৪ জুলাই) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এসময় অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি মাছের আড়ত পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোঃ শাহজাহান জানান, পাঁচ নম্বর ঘাটে আগুন লেগেছে। আমাদের দুইটি ইউনিট এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে প্লাস্টিকের ড্রাম ছিল, অক্সিজেন সিলিন্ডার ছিল যেগুলো মাছকে বাঁচিয়ে রাখে। এখানে ভেতরে আসবাবপত্রও ছিল। এখানে পাঁচ থেকে ছয়টি মাছের আড়ত পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শক সার্কিট থেকে আগুনটি লেগেছে।