শনিবার, ০৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অভিভাবকদের মাঝে হাতপাখা ও পানি বিতরণ করলেন খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩১, ৪ জুলাই ২০২৬

অভিভাবকদের মাঝে হাতপাখা ও পানি বিতরণ করলেন খোরশেদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে দ্বিতীয় দিনের মতো হাতপাখা ও মিনারেল ওয়াটার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি এবং ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ ও টিম খোরশেদের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শহরের সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে অবস্থান করা অভিভাবকদের মধ্যে এই সেবা প্রদান করেন টিম খোরশেদের স্বেচ্ছাসেবীরা।

খোরশেদ বলেন, বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকদের অনেক সময় কয়েক ঘণ্টা পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হয়। চলমান গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে তাদের কিছুটা স্বস্তি দিতে এবং শুভেচ্ছা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি খুবই ছোট একটি প্রচেষ্টা। প্রতি বছরের মতো এবারও আমরা পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে থাকার চেষ্টা করছি। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য অভিভাবকদের কাছে দোয়া কামনা করেন।

এ সময় টিম খোরশেদের স্বেচ্ছাসেবক রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো. মুসা কামাল, মো. মিঠু, সুমন ভূঁইয়া, মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম, নাইম মোল্লা ও ইদ্রিস মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।