শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৭, ৩ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেবকে অপহরণের পরে হত্যার ঘটনায় প্রধান আসামি জাকিরকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের সেল সারদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি জাকির (৪৫) ফতুল্লার মাসদাইর এলাকার জিন্নাত আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জাকিরকে আটক করা হয়। পরে তাকে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, বিকাশ ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি জাকিরকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ফতুল্লায় এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।