বুধবার, ২১ অক্টোবর ২০২৬

|

কার্তিক ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমলাপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন, প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৭, ২১ অক্টোবর ২০২৬

আমলাপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন, প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আনন্দে শামিল হয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের পেইজে এক পোস্টে এখথা জানান তারা। 

দুর্গাপূজা উদযাপনের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, আমলাপাড়ার প্রাণকেন্দ্রে দুর্গাপূজার উদযাপন। সার্বজনীন পূজামণ্ডপে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজার আনন্দে শামিল হতে পেরে দারুণ ভালো লেগেছে। উৎসবের উষ্ণতা, রঙিন সাজসজ্জা ও আনন্দঘন পরিবেশ সরাসরি উপভোগ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। সবাইকে শারদীয় শুভেচ্ছা।

আমলাপাড়ার পূজামণ্ডপে তাঁর উপস্থিতি দুর্গোৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।