শুক্রবার, ২০ মার্চ ২০২৬

|

চৈত্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় ব্যাবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১২, ১৫ জুন ২০২৫

আপডেট: ১১:২৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় ব্যাবসায়ী নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার সময় সন্ত্রাসীদের হামলায় মো. মেরাজুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার রাতে শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকান্ডের পর থেকেই পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে৷ তবে কে বা কারা এ ঘটনার সাথে সম্পৃক্ত তা এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এবিষয়ে তদন্ত চলমান রয়েছে। 

এদিকে ঘটনার পর থেকে পুরো এলাকায় আতংক বিরাজ করছে৷ কে বা কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।

জানা যায় মেরাজুল ইসলাম স্থানীয় একটি পোশাক কারখানার মালিক। এদিন রাতে প্রতিদিনের মতই নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় চাষাঢ়া এলাকায় তার বাড়ির অদূরেই রাস্তায় ধারালো অস্ত্রসহ একদল সন্ত্রাসী ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মেরাজুল ইসলামের মৃত্যু ঘটে ।