শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কমলো পেঁয়াজ ও আলুর দাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

কমলো পেঁয়াজ ও আলুর দাম

ফাইল ছবি

নারায়ণগঞ্জে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা। পাশাপাশি আলুর দামও নেমেছে উল্লেখযোগ্যভাবে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এই মূল্যহ্রাস।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিগুবাবুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেশি পেঁয়াজ: কেজিতে ৩৫–৪০ টাকা (গত সপ্তাহের চেয়ে ১৫–২০ টাকা কম), ইন্ডিয়ান পেঁয়াজ: ৪০–৪৫ টাকা, কেজি, আলু: ৫ কেজি ১০০ টাকা (গত সপ্তাহে ছিল ১২০ টাকা, বগুড়ার আলু: ২০–২৫ টাকা কেজি।

বাজারে আলু ও পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শেওড়াপাড়া বাজারের বিক্রেতা মো. খালেক বলেন, চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম কমেছে, আগামী সপ্তাহে পেঁয়াজের দাম আরও কমতে পারে।

এছাড়া আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০–২২০ টাকা, রসুন: ১২০–১৮০ টাকা, দেশি মশুর ডাল: ১৭০ টাকা, মুগ ডাল: ১৮০ টাকা, মিনি কেট চাল: ৭৮–৯০ টাকা, নাজিরশাইল চাল: ৭৬–৮৮ টাকা।