বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে জামায়াত নেতা নিখোঁজ, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে জামায়াত নেতা নিখোঁজ, থানায় জিডি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান (৩৫) নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্য ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিখোঁজ জামায়াত নেতার ভাগিনা ছাব্বির বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

তিনি জানান, দুপুর বারোটার সময় মামার সাথে বাসায় ফেরার পথে কথা হয়। মামা বাড়িতে না ফেরায় আড়াইহাজার বাজারসহ আশেপাশের এলাকায় খোঁজ নিয়েও মামাকে খুঁজে পাওয়া যায়নি। বারংবার মোবাইল ফোনে কল করা হলেও কেউ ফোন ধরছে না। তবে তার হোয়াটসঅ্যাপ থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেয়া হয় যেখানে তার কথাবার্তায় তাকে উদ্বিগ্ন মনে হয়। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, আমরা এখন তার খোঁজ খবর পাইনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। আমাদের নেতাকর্মীরাও তাকে খুঁজছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।