রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুন্সীগঞ্জে সড়কে প্রাণ গেল বন্দরের ব্যবসায়ীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে সড়কে প্রাণ গেল বন্দরের ব্যবসায়ীর

ফাইল ছবি

মুন্সীগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল কবির নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহত রাসেল কবির (৪২) নারায়ণগঞ্জের ফতুল্লা শাহী এলাকার বাসিন্দা। পেশায় চা-পান ও মাঠা ব্যবসায়ী। 

প্রত্যক্ষদর্শীর বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে নারায়ণগঞ্জ নিজ এলাকা থেকে মোটরসাইকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানের আলদি বাজারে মাঠা কিনতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলারব জ্রযোগিনী নাহাপাড়া এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী রাসেল নিহত হন। এসময় তার সঙ্গে থাকা নাজমুল হাসান নামে আরেকজন আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে  হাসপাতালে পাঠায়।

ব্যবসায়ীর মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।