সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ১২ কেঁজী গাঁজাসহ গ্রেপ্তার ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে ১২ কেঁজী গাঁজাসহ গ্রেপ্তার ৩ 

ফাইল ছবি

বন্দরে ২ নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ আদমজীনগর । ওই সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১২ কেঁজী গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। ধৃতরা হলো সুদূর গাজীপুর জেলার কাপাসিয়া থানার চেংড়া জিরতপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে শিমুল (১৮) একই জেলার একই থানার খিরাটি এলাকার শিমুল মিয়ার স্ত্রী বন্যা আরবিয়া (২২) ও নরসিংদী জেলার মনোহরদী থানার  সল্লাবাড়ী এলাকার সজীব মিয়ার স্ত্রী ফাতেমা (৩০)। এ ঘটনায় র‍্যাব-১১ আদমজী নগর  সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মহসিন মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১২(২)২৬। গ্রেপ্তারকৃতদের শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ১টা ৫০ মিনিটে বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‍্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।