শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী রোববার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী রোববার

ফাইল ছবি

দৈনিক ইত্তেফাকের সাবেক আড়াইহাজারের সংবাদদাতা আলহাজ্ব কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী রোববার। দিবসটি উপলক্ষে প্রেসক্লাব ও তার পরিবার মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে মৃত্যু বার্ষিকীর দিন প্রেসক্লাবে আলোচনা সভা, বিকালে উপজেলার স্থানীয়  মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল ও  কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।

আড়াইহাজারের প্রবীণ ও প্রথিতযশা এই সাংবাদিক দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকে সুনামের সহিত কাজ করেছেন। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রেখে গেছেন।
প্রসঙ্গত, কাজী মোদাচ্ছের হোসেন সুলতান ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।