বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী  আনন্দবাজার হাটের ইজারা পেলেন বাছেদ মেম্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৯, ৫ মার্চ ২০২৬

সোনারগাঁওয়ে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী  আনন্দবাজার হাটের ইজারা পেলেন বাছেদ মেম্বার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৪০০ বছরের পুরনো  ঐতিহ্যবাহী বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের আনন্দ বাজার হাটের ইজারা পেল উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও উত্তর দামোদরদী গ্রামের হাজি আঃ বারেক মিয়ার ছেলে বাছেদ মেম্বার। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সর্বোচ্চ দরদাতা হিসেবে বাছেদ মেম্বারের নামে বরাদ্দ দেয়া হয়।

সর্বোচ্চ দরদাতা হিসেবে ৯৭ লক্ষ ৭৮৬ টাকায় তিনি আগামী এক বছরের জন্য ইজারা পেলেন। ভ্যাটসহ ১ কোটি ২৫ লক্ষ টাকা প্রায়।

সোনারগাঁও উপজেলা পরিষদের পক্ষ থেকে বাছেদ মেম্বার কে ইজারাদার হিসেবে ঘোষণা দেয়ার পর তিনি জানান, আনন্দ বাজারে যারা ব্যবসা করেন তাদের উপর যাতে কোন ধরনের নির্যাতন কিংবা ইজারার টাকা জোরপূর্বক বাড়িয়ে না দেয়া হয় সেজন্যই দরপত্রে অংশগ্রহণ করেছেন।  ব্যবসায়ীদের সুবিধার্থে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।