ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন কর্মকর্তাকে বদলি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বদলির বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসক।
এর আগে বুধবার সকালে ভূমি প্রতিমন্ত্রী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হন। নির্ধারিত অফিস সময় হওয়া সত্ত্বেও তিনি সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কর্মরত পাননি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এরপরই ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়।
বদলি হওয়া তিন কর্মকর্তা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী।
নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, বদলির পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর অভিযোগ প্রতিমন্ত্রীর পরিদর্শন ও সংশ্লিষ্ট সূত্রের তদন্তে ওই অফিসের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে।

