বুধবার, ২৬ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৪, ২৫ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। 

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে যান। এ সময় অজ্ঞাত ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

‎পরে সজীবের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্ব শত্রুতার জেরে হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে । হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।