বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মাদককারবারীসহ গ্রেফতার ৩০

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৫, ৮ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে মাদককারবারীসহ গ্রেফতার ৩০

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের পরিচালনায় এক বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) দিনগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

​অভিযানে উদ্ধারকৃত মাদকসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন,চেঙ্গাকান্দির আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্য পাড়ার আঃ কadir (৪১), ভাটিবন্দরের মোছাঃ আছিয়া (৫৫) এবং শাহপুরের কাউসার (৪০)।

​তাছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন,মোঃ মোফাজ্জল মিয়া (ইসলামপুর), মোঃ নুর হোসেন (পিরোজপুর), মোঃ রুহুল আমিন (গাংকুল), মোঃ সুলতান মিয়া (মীরেরবাগ), সাব্বির হোসেন (টানপাড়া), আলামিন (সিংলাব) ও মোহাম্মদ আলী (সিংলাব)।

​একই অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদকসেবীরা হলেন,তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মোঃ সাকিব খান (২৪), মোঃ মমিন মিয়া (৩২), মোঃ আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), মোঃ সবুজ (৩১), মোঃ রিপন (২৬), মোঃ সাগর (৩২), মোঃ নুর মোহাম্মদ (৪৬), মোঃ আউয়াল (৪০), মোঃ রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), মোঃ অহিদ (২৯), মোঃ কাউসার (২৩), মোঃ কামাল (২৫), মোঃ সাগর (২৫) এবং মোঃ আব্দুল লতিফ (৪৫)।
​এছাড়াও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মোঃ আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।

​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, মাদক সরবরাহকারী ও সেবনকারীসহ এলাকার যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।