বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে ২০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১০, ৯ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ২০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপা বেগম (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে সোনারগাঁও থানাধীন বৈদ্যের বাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি রুপা বেগম রায়পুর উলুকান্দী এলাকার আবুল কালামের মেয়ে এবং আল আমিনের স্ত্রী।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রায়পুর উলুকান্দী এলাকায় জনৈক মোস্তফার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় রুপা বেগমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার রুপা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।