বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে মোবাইল চোরাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৫৪ মোবাইল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৬, ৮ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে মোবাইল চোরাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৫৪ মোবাইল উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চোরাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত সোমবার রাতে মীর কুটিরছেও এলাকার প্রাইম স্টীল মিলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪ টি চোড়ায় মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তকরকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) ও ঝিনাইদহ এলাকার হরিনাকুন্ডু থানার কোবরাপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে খবর ছিল। সোমবার রাতে উপজেলার এলাকার প্রাইম স্টিল মিলের সামনে অভিযান পরিচালনা করে আরমান হোসেন ও হৃদয় ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪ পিস চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।