বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজার পৌরসভায় তিন ওয়ার্ডে উঠান বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজার পৌরসভায় তিন ওয়ার্ডে উঠান বৈঠক

উঠান বৈঠক

আড়াইহাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার তিনটি ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চামুরকান্দী, ২ নম্বর ওয়ার্ডের মৌজাকান্দা এবং ৩ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল বর্জ্য ব্যবস্থাপনায় নারীদের ভূমিকা, সময়মতো পৌর কর পরিশোধ, জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, নারী শিক্ষার গুরুত্ব, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং ও এর প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিশু ও মাতৃস্বাস্থ্য এবং দুর্যোগ মোকাবিলায় নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া উঠান বৈঠকে আড়াইহাজার পৌরসভার সমসাময়িক ও দীর্ঘমেয়াদি বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়েও আলোচনা করা হয়।