বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রুপগঞ্জে ৪০ হাজার লোকের জন্য একটি বেড: দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রুপগঞ্জে ৪০ হাজার লোকের জন্য একটি বেড: দিপু ভূঁইয়া 

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ঢাকা ডিভিশনে সবচেয়ে খারাপ হাসপাতাল ছিল রুপগঞ্জের এতদিন ধরে। আমাকে মানুষ একটা জায়গায় বসিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর মনোনয়নেই আমি এটা পেয়েছি। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে গতমাসে যত আউটডোর পেশেন্ট ছিল এবার সেটা সাড়ে সাত হাজার থেকে বেড়ে ১৯ হাজার হয়েছে। এখানে বেড মাত্র পঞ্চাশটা। অর্থাৎ চল্লিশ হাজার লোকের জন্য একটা বেড। আমাদের অপারেশন থিয়েটার মাত্র একটা চালু, আরেকটি চালুর জন্য আমরা ব্যাবস্থা নিচ্ছি। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজ বাসভবনে এক আলাপচারিতায় একথা বলেন দিপু ভূঁইয়া। 

তিনি বলেন, রুপগঞ্জে একটা গ্রুপের টার্গেট ছিল ছেলে মেয়েরা যেন মাদকাসক্ত হয়ে যায়। যাতে করে তারা জমিজমা দখল করতে পারে। এখন আমরা সেটা থেকে অনেক দূর চলে এসেছি। লাস্ট ছয়শোজন এডিক্টকে এই পর্যন্ত সাজার আওতায় নিয়ে এসেছে। আমরা চেষ্টা করছি বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে যেন আমাদের শিশুরা মাদক থেকে দূরে থাকতে পারে। 

তিনি আরও বলেন, রুপগঞ্জ বালু নদী ও শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এখানে অনেক খাল ছিল যেগুলো দখল হয়ে গেছে। আমি কাঞ্চন বিএনপিকে স্বাগত জানাই এত সুন্দর আয়োজন তারা করেছেন।

তিনি বলেন, রুপগঞ্জে আগে ষাট শতাংশ লোডশেডিং ছিল। আমি সেটাকে আট শতাংশে নামিয়ে এনেছি। এখন সেটা আরও কমেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে যারা আছে তাদের ধন্যবাদ জানাই। তাদের পরিশ্রমের কারণে আমরা এই জায়গায় আসতে পেরেছি।