বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাত করে আত্মহত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাত করে আত্মহত্যার অভিযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার উদ্দেশ্যে স্ত্রীর গলায় ছুরিকাঘাত করে শামীম হোসেন নামে এক ইজিবাইক চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। 

বুধবার সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশালস্থ  ফারুক হোসেন খোকনের বাড়ির দিত্বীয় তলার ফ্ল্যাটে এঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন (৩৫) শরীয়তপুর জেলার গোসাইরহাট রানীশাহ গ্রামের মৃত. নুরু বেপারীর ছেলে। আহত ময়ুরী বেগম (৩০) একই গ্রামের জয়নাল মাদবরের মেয়ে। 

তাদের ৩জন শিশু সন্তান রয়েছে। দুপুর দেড়টায় লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রতিবেশীরা জানান, শামীম ও তার স্ত্রী ময়ুরী বেগমের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো। সকাল ১০টার সময় তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষন পর  বাসায় ফিরে এসে দরজার সামনে ময়ূরী বেগমকে গলায় ছুরিকাঘাত করে। তখন গলা ধরে দৌড়ে বাড়ির বাহিরে বের হয়ে যায় ময়ূরী বেগম। 

এরপর ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সাথে ফাস দিয়ে আত্মহত্যা করে শামীম। এসময় শামীমের মা পাশের ঘর থেকে এসে ডাক চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ময়ূরীর ঢাকা মেডিকেলে প্রেরন করেন এবং শামীমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করেন।

নিহতের বড় ভাই মোস্তফা জানান, শামীম ও ময়ূরীর সংসারে ফাহিম (১০) দুই মেয়ে ফাতেমা (৪), ফিরিস্তা (১) বয়সের তিন সন্তান রয়েছে।  কি কারনে শামীম এঘটনা ঘটিয়েছে  এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আহত নারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে কারন জানা যাবে। লাশ ময়না তদন্তের জন্য হাসপতাল মর্গে প্রেরন করা হয়েছে।